ডিভাইসটি লাগিয়ে দিলেই একটি সাধারণ সাইকেল বদলে যাবে Electric Cycle
এই ডিভাইসটি
লাগিয়ে দিলেই একটি সাধারণ সাইকেল বদলে যাবে Electric Cycle এ, জেনে নিন কীভাবে।
এটা তো আমরা সকলেই জানি যে বর্তমানে ভারতে ইলেকট্রিক গাড়ির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। অন্যদিকে ইলেকট্রিক গাড়ি তৈরির সংখ্যাও বাড়ছ। নতুন এবং পুরানো কোম্পানিগুলো একের পর এক স্টাইলিশ লুক এবং নতুন নতুন ফিচার সহ ইলেকট্রিক গাড়ি সামনে আনছে। তবে এখন আপনাদের যেই তথ্যটি জানাবো সেটা আপনাদের জন্য খুবই উপকারী হতে পারে। আসলে, ভারতের এক ব্যক্তি এমন একটি ডিভাইস (DVECK সিস্টেম) তৈরি করেছেন, যা আপনার পুরানো বা নতুন সাইকেলকে কয়েক ঘণ্টার মধ্যে একটি ইলেকট্রিক সাইকেলে রূপান্তর করতে পারবে এবং এই তথ্যটি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানির মালিক আনন্দ মাহিন্দ্র তার টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন।
প্রশংসা করেছেন আনন্দ মাহিন্দ্রা
আসলে, আনন্দ মাহিন্দ্রা তাঁর টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে Gursaurabh নামের এক ব্যক্তিকে একটি সাধারণ সাইকেলকে ইলেকট্রিক সাইকেলে বদলে ফেলতে দেখা যায়। এই ভিডিওর মাধ্যমে Gursaurabh Singh ইলেকট্রিক সাইকেলের স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য দিয়েছেন। এছাড়াও ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে একটি সাধারণ সাইকেলকে শুধুমাত্র একটি ডিভাইসের সাহায্যে ইলেকট্রিক সাইকেলে রূপান্তর করা যায়। গুরসৌরভ দাবি করেছেন যে এই ডিভাইসটি ওয়াটার প্রুফ এবং ফায়ার প্রুফ।
This has been doing the #Signal rounds the last few days. Not the first device in the world to motorise a cycle. But this is a) An outstanding design—compact & efficient b) Rugged-loved the working in mud, making it an off-roader! c) Safe d) Savvy—a phone charging port! (1/3)
https://twitter.com/anandmahindra/status/1492388288136560641?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1492388288136560641%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.91mobiles.com%2Fbengali%2Fthis-simple-device-can-turn-sny-cycle-into-electric-bicycle-anand-mahindra-tweet%2F
এই ইলেকট্রিক সাইকেলের প্রশংসা করতে গিয়ে আনন্দ মাহিন্দ্রাও Gursaurabh এর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন। সেই সাইকেলের স্পেসিফিকেশন ব্যাখ্যা করে আনন্দ মাহিন্দ্রা জানিয়েছেন যে পৃথিবীতে এমন কোনও ডিভাইস নেই যা সাইকেলে মোটরকে ফিট করে, তবে এতে বিশেষ কিছু রয়েছে যা একে অন্যদের থেকে আলাদা করে তোলে।
ফিচার
আনন্দ মাহিন্দ্র নিজেই টুইটে সাইকেলটির ফিচার সম্পর্কে তথ্য দিয়েছেন। তিনি তার টুইটে বলেছেন যে এই ইলেকট্রিক সাইকেলটিতে ভাল ডিজাইন কমপ্যাক্ট আছে। যা কাঁদায় বা এবড়োখেবড়ো রাস্তায় সহজেই যাতায়াত করতে পারবে। এছাড়াও এই সাইকেলটি অত্যন্ত নিরাপদ, এতে ফোন চার্জিং পোর্টের মতো ফিচারও রয়েছে।
এই ই-সাইকেল কিটে বিনিয়োগ করতে পারেন আনন্দ মাহিন্দ্রা
এই ইলেকট্রিক সাইকেল এ লাগানো ডিভাইসটি আনন্দ মাহিন্দ্রা সহ অনেকের মন জয় করেছে। আনন্দ মাহিন্দ্রা এতে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছেন। আনন্দ মাহিন্দ্রা টুইট করেছেন এবং লিখেছেন যে এটি ব্যবসায়িক হিসাবে সফল হবে বা লাভ দেবে এমন নয়, তবে এই ডিভাইসে বিনিয়োগ করা আমার জন্য গর্বের বিষয় হবে।
টপ স্পিড
DVECK সিস্টেম একটি সাধারণ সাইকেলকে 25 কিমি/ঘন্টা গতিসম্পন্ন ইলেকট্রিক সাইকেলে রূপান্তরিত করে। এছাড়াও, এই ডিভাইসটি ইনস্টল করার পরে, ইলেকট্রিক সাইকেলের রেঞ্জ 40 কিলোমিটার এবং পেলোড ক্ষমতা 170 কেজি হয়ে যায়।
No comments