আমরা কারো সাথে দেখা হলে হরে কৃষ্ণ বলি কেনো?
অনেকে মনে করে " হরে কৃষ্ণ " শব্দটি ইসকন প্রচার করে এবং এটি তাদের সঙ্ঘের নিজস্ব। হরে কৃষ্ণ বললে বা সম্বোধন করলে অধিকাংশ লোকই মনে করে লোকটা ইসকনের। এটা তাদের অজ্ঞতাবশত: মনে করে থাকে। অনেকে সম্বোধনে "জয়গুরু " বলে কিন্তু মহাপবিত্র শব্দ" হরে কৃষ্ণ" বা কৃষ্ণনাম বলে না। আবার অনেকে কৃষ্ণ নাম বলতে লজ্জাবোধ করে পারিপার্শ্বিক অবস্থার চাপে। হরে কৃষ্ণ বললে বন্ধুবান্ধবরা হয়তো বা টিটকারি মারবে তাই।
মহা পবিত্র ও আনন্দদায়ক শাশ্বত আশ্রয় " হরে কৃষ্ণ " নাম রেখেছেন স্বয়ং ভগবান বলরাম। বলরাম ও কৃষ্ণের অংশ। আর "কৃষ্ণ নাম " রেখেছেন গর্গমুনি ধ্যানের মাধ্যমে জেনে।
যে নাম জপছে অবিরামভাবে বৈঞ্চব সাধু-মুনী-ঋষি ও দেবতারা। গীতায় ভগবান বলেছেন, তিনি (পরমেশ্বর কৃষ্ণ) দেবতাদের ও আদি। অর্থাৎ তিনি অনাদির আদি গোবিন্দ, পরমেশ্বর ভগবান। একথায় স্বয়ং সৃস্টিকর্তা ব্রহ্মাজী ও বলেছেন। দেবতারা ও ভগবানের মায়ায় মোহিত। সাধারণ মানবের কী কথা?
তাই, যে পবিত্র নামে আপনি উদ্ধার পাবেন বা মুক্ত হবেন, সেই মহাপবিত্র কৃষ্ণ নাম আপনি সনাতন হিন্দু হলে "হরে কৃষ্ণ" নামে লজ্জা থাকার কথা নয়।
***সারাজীবন কৃষ্ ণনাম না করে শ্মশানঘাটে মৃত ব্যক্তির জন্য হরিবল বা কৃষ্ণনাম বলে কী হবে?
হয়তো পুরাটা শুদ্ধ হতে পারে বা মৃত ব্যক্তির কিছুটা সদ্গতি হতে পারে। কিন্ত পূর্ণ মুক্তি হবে না।
মৃত্যুর পূর্বেই মহাপবিত্র হরিনাম বা কৃষ্ণ নাম নিজে জপ করুন। শুদ্ধ ভক্তসঙ্গে কৃষ্ণ নাম শ্রবণ ও কীর্তন করুন। বৃন্দাদেবী রাধা রানীকে কে প্রণাম ও আরতী করুন।
এ মনকি হাঁচি বা হেঁচ্ছো আসলেও "হরে কৃষ্ণ" বলতে হয়। হাঁচিতে ভগবানের কৃপায় ব্রেইন বা মস্তিষ্ক পরিষ্কার হয়। তাই কৃতজ্ঞতা স্বরূপ ভগবানের নাম নিতে হয়।
" হরে কৃষ্ণ" নাম সকল কাজ শুরু করার আগে বলুন। কারো সাথে দেখা হলে "হরে কৃষ্ণ" বলে নমস্কার বলতে পারেন। যে ব্যক্তি এই কৃষ্ণ নাম শুনলো, সেও উপকৃত হবে। "হরে কৃষ্ণ" এই নামটি সর্বজনীন। এটা ইসকনের একার নয়। হরে কৃষ্ণ শব্দে ভগবানের অন্তরঙ্গা শক্তি "হরা", যা রাধারাণীর আরেক নাম, সম্বোধনে হরে অর্থাৎ রাধারাণীকে সম্বোধন করা হয়। আর "কৃষ্ণ" শব্দের অর্থ সর্বাকর্ষক অর্থাৎ যিনি সবকিছুকে আকর্ষণ করেন। বৃন্দাবনের গোপ-গোপী, বৃক্ষ, লতাপাতা, পশুপাখি, গাভীকে তিনি আকর্ষণ করেছেন। কামদেব মদনকে পর্যন্ত আকর্ষণ করেছেন। এজন্য কাউকে হাই হ্যালো ম্যাসেজ না বলে "হরে কৃষ্ণ" বলা উচিত।
হরে কৃষ্ণ
No comments