বামুনগাছি স্টেশনে নেশা খোরদের উৎপাতে সাধারণ মানুষ বিপদে আছে।
বামুনগাছি স্টেশনে নেশা খোরদের উৎপাতে সাধারণ মানুষ বিপদে আছে।
গতকাল রাতে শিয়ালদহ-বঁনগা লোকালের ঘটনা। সন্ধা ৭টা ১০ নাগাদ দত্তপুকুর স্টেশন এ নামতেই একটা চিৎকার চেচামেচি শুনতে পাই । দেখতে পাই মহিলা বগি থেকে কয়েকজন মহিলা খুব উত্তেজিত হয়ে চিৎকার করছে , আর রেল পুলিশের সাহায্য চাইছে। তারযদিও নরতে চড়তে সময় লাগছে , তাই দেখে আমি জানতে চাইলাম কি হয়েছে ? তারা বললেন একটা বাচচা রক্তাক্ত , খুব আহত হাসপাতালে নিতে হবে । স্ভাবাবিকভাবেই দৌড়েগেলাম বলতেগেলে মহিলা রাই বগিতে প্রবেশের জায়গা করেদিলেন । আমি দেখলাম একটি ছয় সাত বছরের বাচচাকে একজন মহিলা জড়িয়ে ধরে বসে আছেন , বাচচাটির চোখ বন্ধ , আর নাক মুখ রক্তে ভেসে যাচ্ছে । আমি বললাম দেখুন ওকে এখুনি হাসপাতালে নিতে হবে বগি থেকে নামাতে হবে । বাচচাটি যে মহিলার কোলে বসেছিল , তার চোখমুখে আতংকের ছাপ । ধীরে ধীরে বললেন হাবরা হাসপাতালে নিয়ে যাব । আমার সাথে সাথে আর একটি ছেলে উঠেছিল সে এবং আমি তখন কিছু না বলে পিছিয়ে এলাম । কয়েকজন মহিলা বললেন এইরকম ঘটনা দুবার হল । আমি বললাম মানে ? বললেন "বামুনগাছি স্টেশন থেকে যখনই গাড়িটা ছাড়ে , লাইনের পাশে বসে যারা নেশা করে তারা পাথর ছুড়ে মারে । এইভাবে আগেও একদিন একজনের মাথা ফেটেছিল । এর একটা বিহিত দরকার । " আমার তখন ছবি তুলে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার কথাটা মাথায় এল । আমি বললাম বাচচাটার একটা ছবি তুলি । রেলপুলিশ মানা করল । বললল আমরাত আছি , দেখছি । আমি বললাম ছবির সাথে কাজের কি যোগ । আমাকে ছবি তুলতে দিলনা । পরের স্টেশনে নেমে আমি মহিলাদের সাহায্যে ট্রেনের জানালার বাইরে থেকে ছবিটি তুলি । বাচচাটির অবস্থা এতটাই বেদনাদায়ক ছিল যে তার দ্বারা ঘাড় ঘোরোনো অসম্ভব ছিল ......
ডিআরএম-এর কাছে আমার বিশিষ্ট অনুরোধ , দোষীদের অবিলম্বে শাস্তি নিশ্চিত করুন ।লিখেছেন Thakurnagar city
No comments