তৃনমুলের শাষনামলে রামপুরহাটে চলছে 'হত্যালীলা।
তৃনমুলের শাষনামলে রামপুরহাটে চলছে 'হত্যালীলা।
তৃণমূলের উপপ্রধান খুনের পর বদলা নিতে, বগটুই গ্রামে একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় । ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এই পর্যন্ত । । কিন্তু, প্রশ্ন হল, প্রতিটি বাড়ি থেকে একজন করেই কি মারা গেছে !!!!! কমপক্ষে, ৭০ জন মারা গেছে বলে আমার অনুমান ।
যদিও, আমাদের সকলের অতিপ্রিয় জনপ্রিয় মানবদরদী কেষ্টদা বলেছেন টিভি থেকে শর্টসার্কিট হয়ে বাড়ি গুলোয় আগুন ধরে যায় । মৃতের পরিবার থেকে বলা হল, "অত্যন্ত নিরীহ শ্রী শ্রী ভাদু শেখ, সে বিশেষ কিছুই করতো না । দালালি করতো মাত্র । কেউ প্রতিবাদ করলো না"।
ওদিকে কুণাল ঘোষ ঘোষণা করেছে গ্রাম্য বিবাদে গণহত্যা ।
যাইহোক, টিভি থেকে শর্টসার্কিট হয়েছে বলে দিয়েছে কেষ্টদা । এবার তৃণমূলের পুলিশ, তুমি 'ঢুঁঢতে রহে জাওগে' । এ জীবনে খুঁজে পাবে না আগুন লাগিয়ে গণহত্যার সূত্র । কেষ্টদার কথা শোনো, প্রমাণ জোগাড়ে লেগে পড়ো । ভাঙা টিভির টুকরোটাকরা জোগাড় করে আগুনে পোড়াও । ফোটো খিঁচো ।
ব্যস, খেলা শেষ ।
যখন একপক্ষ অসম্ভব পরাক্রমশালী হয়ে ওঠে, এবং তারা সংখ্যায় অপরপক্ষের তুলনায় অত্যধিক বেশী হয়ে যায় তখন, নিজেরাই নিজেদের এভাবে হত্যা করে নির্মূল হয় ।
অসহিষ্ণু জনগণ, সহিষ্ণু হয়ে পপকর্ন খেতে খেতে সহিষ্ণুতার পরিচয় দিচ্ছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কেউ পক্ষ হয়না । খেলা নিজেদের মধ্যে হচ্ছে হোক, কিছু দর্শক চোখ বুঝে বসে আছে। মাত্র । প্রয়োজনে "কালো কাপড়ে চোখ বেঁধে" "মোমবাতি হাতে" মৃত উপপ্রধানের জন্য শোক জ্ঞাপন করুন ।
No comments