Header Ads

ইউক্রেনের শরণার্থীদের জন্য যুক্তরাজ্য সরকারের আবাসন প্রকল্পে!


ইউক্রেনের শরণার্থীদের জন্য যুক্তরাজ্য সরকারের আবাসন প্রকল্পে!


ইউক্রেনের শরণার্থীদের জন্য যুক্তরাজ্য সরকারের নেওয়া অভিনব আবাসন প্রকল্পে সাড়া দিতে শুরু করেছে ব্রিটিশ নাগরিকরা। এ পর্যন্ত প্রায় এক লাখ লোক ইউক্রেনীয় শরণার্থীকে আতিথেয়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করে নিবন্ধন করেছেন। সাড়া দেওয়া একাধিক ব্যক্তির সাথে কথা বলেছে বিবিসি।

ইউক্রেনীয় শরণার্থীদের জন্য এগিয়ে আসা একজন হলেন হ্যাজেল কিরউইন। টাইন অ্যান্ড ওয়্যারের হুইটলি বে নিবাসী হ্যাজেল কিরউইনের বয়স ৩০ বছর। তিনি একটি নিউজ ক্লিপ দেখার পর শরণার্থী সংক্রান্ত আবাসন প্রকল্পে সাইন আপ করেছিলেন, যেটিতে একজন তরুণ বাস্তুচ্যুত মহিলা রয়েছে।

হ্যাজেল জানান, তার একটি সুন্দর ফ্ল্যাট আছে। যুদ্ধের আগেও বন্ধুদের সাথে শরণার্থী আশ্রয়ের ব্যাপারে নানা কথা হয়েছে। এখন সরকারও পদক্ষেপ নিচ্ছে। এর ফলে তিনি ফ্ল্যাটটি শরণার্থীদের আবাসনে ব্যবহার করার জন্য অনুপ্রাণিত হয়েছেন।

হ্যাজেলের স্বামী জো একজন ফার্মাসিস্ট। একজন একক উদ্বাস্তুকে তাদের অতিরিক্ত ঘর অফার করতে রাজি হয়েছেন তিনি। দক্ষিণ-পূর্ব লন্ডনের বাসিন্দা গ্রিনউইচের ফ্র্যাঙ্কলিন স্টিভস বলেছেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনীয়দের জন্য তিনি তার পরিবারের বাড়িতে দুটি অতিরিক্ত কক্ষ দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

ফ্রাঙ্কলিন তিন সন্তানের বাবা। তিনি বলেন, এটি হৃদয়বিদারক যে, পুরুষরা পিছনে রয়ে গেছে এবং তাদের স্ত্রী-সন্তানরা পালিয়ে আশ্রয় খুঁজছে। আরেকজন থিঙ্ক-ট্যাঙ্ক কর্মী- যিনি আগে ইউক্রেনে কাজ করেছিলেন, তিনি তিনটি দাতব্য সংস্থার সাথে নিবন্ধন করেছেন। তিনি বলছেন, আমরা যাকে গ্রহণ করব তার জন্য কিছুটা স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা দিতে পারব।


ব্রিটিশ সরকার ইউক্রেনের শরণার্থীদের সহযোগিতার জন্য এই আবাসন প্রকল্পটি হাতে নেয়। শরণার্থীরাও অনলাইনে সেখানে নিবন্ধন করতে পারছে। ইতোমধ্যে হাজার হাজার শরণার্থী সেখানে নিবন্ধন করে ফেলেছে। একইসঙ্গে ব্রিটিশ নাগরিকরাও সাড়া দিচ্ছে। ব্রিটিশ সরকারের এ কর্মসূচিতে এগিয়ে আসা ব্রিটিশ নাগরিকদের সম্মানি হিসেবে মাসে ৩৫০ ডলার করে দেওয়া হবে।

No comments

Theme images by sndrk. Powered by Blogger.