জীবনটাকে উপলদ্ধি করার জন্য কিছু কথা
প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে যদি আপনার মন মরে যেতে ইচ্ছে করে, তবে বাড়ির আশেপাশের কোন হাসপাতালে গিয়ে দেখো এসো, মানুষ একদিন বেঁচে থাকার জন্য কতোটা লড়াই করে।
#সামান্য অভাবে যদি আপনি দিশেহারা হয়ে পড়েন, তবে রাতের আঁধারে রাস্তার দু'পাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখে এসো, যাদের পেটে নেই ভাত,মাথার ওপর নেই ছাঁদ।
#যদি আপনি কালো হওয়ার কারণে নিজের মুখ লুকিয়ে বেড়ান অন্যদের কাছ থেকে, তবে এসিডে ঝলসে যাওয়া মানুষগুলোর দিকে তাকান যারা নিজেদের সেই ঝলসানো চেহারা নিয়েও সমাজে ঘুরে বেড়াচ্ছে অবলীলায়।
-
মেয়ে না-হয়ে ছেলে হলে ভালো হতো কিংবা ছেলে না-হয়ে মেয়ে হলে ভালো হতো যদি মনে হয়,তবে আমাদের সমাজের তৃতীয় লিঙ্গের (প্রচলিত ভাষা হিজড়া) মানুষের দিকে তাকান, যারা নিজেদের পরিবারের থেকে বিতাড়িত হয়েও জীবন চালিয়ে যাচ্ছে সমাজের সাথে তাল মিলিয়ে।
-
যদি নারী বলতে টাকা লোভী, ছলনাময়ী,ধোঁকাবাজ মনে হয়, তবে নিজের মায়ের দিকে তাকাও, যে তোমার বাবার অভাবের সংসারে না খেয়ে পড়ে আছে তবুও ধনী কাউকে বিয়ে করার পথ বেছে নেয় নি।
-
যদি পুরুষ বলতে দেহ লোভী, মেয়ে বাজ মনে হয়, তবে নিজের বাবার দিকে একবার তাকান, যার ছোঁয়ায় নেই কোনো লালসা আছে শুধু মায়া,মমতা,স্নেহ। যে তার মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল।
-
নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে, তবে কোনো শ্মসানে ঘুরে এসো, যেখানে আপনার চেয়ে বড় বড় জ্ঞানী, সুন্দরী, এবং সফল ব্যক্তিরা মাটির সাথে বিলিন হয়ে আছে।
-
স্বয়ং বিচার করুন
--------------------------------
#সদা সর্বদা শ্রী শ্রী রাধা ও কৃষ্ণের পাদপদ্মের কথা স্মরণ করুন, তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্য বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে কোনও অসুবিধা অনুভব করতে হবে না।
#জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে।
শ্রীকৃষ্ণের পবিত্র নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয় ....
ঐকান্তিক ভালবাসা এবং নিষ্ঠার সাথে এই নামগুলি জপ করুন তবেই আপনি চিণ্ময় আনন্দ অনুভব করবেন:
#হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ...(১০৮ বার)
হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন ...
জয় রাধেঁ গোবিন্দ্র
এজনমে হলাম পাপিপর জনমে যেনো তোমার চরণে আমার জীবন
উৎস্বর্গ করতে পারি
হে ভগবান তোমার চরণে আমার মস্তক চিরদিন যেনো নত হয়ে স্বরণ
করতে পারি
No comments