Header Ads

ধর্ষন অপরাধের চরম শাস্তি পেললো ধর্ষক।

ধর্ষন অপরাধের চরম শাস্তি পেললো ধর্ষক।


অসম পুলিশের এনকাউন্টারে (Assam Police Encounter) মৃত্যু হয়েছে ( ভিকি আলি ) নামের এক যুবকের। পুলিশ সূত্রে খবর পুলিশি হেফাজত থেকে তিনি পালানোর চেষ্টা করেছিলেন।

 এনকাউন্টারে কয়েকজন পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার গুয়াহাটির আশে পাশেই এই পুলিশ এনকাউন্টারের ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, যে জায়গায় ধর্ষণটি হয়েছিলো, পুলিশ অভিযুক্ত ভিকি আলিকে নিয়ে ঘটনার পুর্ণ র্নিমাণের জন্য সেখানে গিয়েছিল আসামীকে নিয়ে সেই সময়ই ওই অভিযুক্ত পুলিশকে আক্রমণ করে পালানোর চেষ্টা করে। পুলিশ জানিয়েছে, গুলি চালানো ছাড়া তাদের  কোনও উপায় ছিল।


এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এনকাউন্টারে মৃত ২০ বছর বয়সী ভিকি আলি যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তখন তাঁকে গুলি করা হয়। মৃত অবস্থায় ভিকি আলি কে গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো।

হাসপাতালের সুপার জানিয়েছেন "পানবাজার মহিলা থানার ইনচার্জ টুইঙ্কেল গোস্বামী এই ঘটনায় আহত হয়েছেন। তাঁর হাতে ও পায়ে আঘাত লেগেছিল। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন।"


আলি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ১৬ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ছিল। ঘটনার এক সপ্তাহ পর মঙ্গলবার ভিকি আলিকে গ্রেফতার করা হয়েছিল। যদিও অভিযোগে ধর্ষিতার পরিবার জানিয়েছিল, ১৬ ফেব্রুয়ারি ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছিল। ধর্ষণের সঙ্গে যুক্ত দুই অভিযুক্ত ধর্ষণের মুহূর্তের একটি ভিডিও রেকর্ড করে রেখেছিলেন। নির্যাতিতার পরিবারকে তারা হুমকি দিয়েছিল পুলিশে অভিযোগ জানালে এই সেই ভিডিও অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। এরপর ভিডিয়ও মুছে দেওয়া প্রতিশ্রুতি দিয়ে তাঁরা নির্যাতিতাকে একটি হোটেলে ডেকে নিয়ে কয়েক জন মিলে আরও একবার যৌন নির্যাতন করেন। এমন ধর্ষকদের কি বিচার হওয়া দরকার তা জনগন আপনারা বলুন।

No comments

Theme images by sndrk. Powered by Blogger.