2022 দোল পূর্ণিমা সময় ও তারিখ - Dol Purnima Date Time.
2022 দোল পূর্ণিমা সময় ও তারিখ -
Dol Purnima Date Time.
দোল পূর্ণিমা এর আরেক নাম দোলযাত্রা (Dolyatra)। একটি সনাতন হিন্দু বৈষ্ণব উৎসব। বহির্বঙ্গে পালিত হোলি (Holi) উৎসবটির সঙ্গে দোলযাত্রা উৎসবটি সম্পর্কযুক্ত। এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব।
ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল যাত্রা অনুষ্ঠিত হয়। ভগবান রাঁধা-কৃষ্ণ এই দিন পুজিত হয়। বাঙালি হিন্দুদের দোলযাত্রাটি রাঁধা কৃষ্ণকে ঘিরেই, তাকে দোলায় বসিয়ে ওই দিনে পূজা পার্বণ করা হয়। দোল পূর্ণিমার মূল আকর্ষণ আবির। এই দিনটি আবিরের রঙে রাঙিয়ে দেওয়ার দিন। দোলের পরের দিন হোলি উৎসব। হোলি হল রঙের উৎসব।
বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সহিত রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রায় বের করা হয়। এরপর ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোলপূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌরপূর্ণিমা নামেও অভিহিত করা হয়।
দোল পূর্ণিমা দিন অন্যান্য উৎসবঃ
এই দিন গােস্বামিমতে বসন্তোৎসব ও শ্রীশ্রীগৌরপূর্ণিমা ব্রত। শ্রীশ্রীকৃষ্ণের দোলযাত্রা। পূর্ব্বারুণােদয়ে দেবদোল। গৌরাঙ্গ পুর্ণিমা উপলক্ষ্যে নবদ্বীপে শ্রীশ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি ও পূজা। শ্ৰীশ্ৰীচৈতন্যাব্দাঃ ৫৩৭ বর্ষ আরম্ভ। শান্তিনিকেতনে বসন্তোৎসব ও মেলা। হােলি উৎসব।
মাতিয়া উৎসব। দিবা ১৮ তে গৌণচান্দ্র চৈত্র কৃষ্ণপক্ষ হিন্দি চৈত্র বদি আরম্ভ। কোচবিহার জেলার দিনহাটা মহকুমার অন্তর্গত বলরামপুর রােড রাধাগােবিন্দু সেবাশ্রমে দোলপূর্ণিমা উপলক্ষ্যে শ্রীবিষ্ণুদাস বাবাজীর জন্মতিথি উদ্যাপন। যশােহর গঙ্গানন্দপুর গ্রামে দত্তপাড়ায় শ্রীশ্রীশ্যামসুন্দর রাধামদনমােহন
2022 দোল পূর্ণিমা সময় ও তারিখ
উৎসবের নাম উৎসবের তারিখ
দোলযাত্রা বা দোল পূর্ণিমা শুক্রবার, 18 মার্চ , 2022
দোল পূর্ণিমা উপলক্ষে উৎসব এবং মেলা
No comments